|
| Photo- Collected |
কাঠবাদাম আমাদের কাছে অতি পরিচিত। কাঠবাদাম স্বাদের তুলনায় পুষ্টিগুণেই বেশি সমৃদ্ধ।এই বাদামগুলি ভিটামিন বি, ই, ডি এবং উপকারী ফ্যাটগুলিতে সমৃদ্ধ। প্রতি 100 গ্রাম বাদামের মধ্যে রয়েছে - এনার্জি 578 কিলোক্যালরি, কার্বোহাইড্রেট 20 গ্রাম, ফাইবার 12 গ্রাম, ফ্যাট 51 গ্রাম, প্রোটিন 22 গ্রাম, থায়ামিন 0.24 মিলিগ্রাম, রাইবোফ্লেভিন 0.8 মিলিগ্রাম, নিয়াসিন 4 মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড 0.3 মিলিগ্রাম।ভিটামিন বি 60.13 মিলিগ্রাম, ভিটামিন ই 26.22 মিলিগ্রাম, ক্যালসিয়াম 248 মিলিগ্রাম, আয়রন 4 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 275 মিলিগ্রাম, ফসফরাস 474 মিলিগ্রাম, পটাসিয়াম 728 মিলিগ্রাম।কাঠবাদামে মনস্যাচুরেটেড এবং পলিঅনস্যাচুরেটেড অয়েল, জিঙ্ক, ফলিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব উপাদান আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজন। নিয়মিত কাঠবাদাম খেলে স্বাস্থ্যের যে উপকার পাওয়া যায়,তা নিম্নে দেয়া হলো:
* কাঠবাদামে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট, প্রোটিন ও পটাশিয়াম হার্ট ভালো রাখতে সহায়তা করে।
* কাঠবাদামে থাকা ভিটামিন ই বিভিন্ন হৃদরোগের ঝুঁকি দূরে রাখে। কাঠবাদামে উপস্থিত পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধ করে।
* কাঠবাদামে এক বিশেষ ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট ‘ফ্ল্যাভোনয়েডস’ থাকে যা বিভিন্ন রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়াও কাঠবাদাম কিছু ধরণের ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে।
* কাঠবাদাম ভিটামিন বি সমৃদ্ধ। ভিটামিন বি মস্তিষ্কের কোষ উন্নত করতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বাচ্চারা যদি শৈশবকাল থেকে প্রতিদিন কাঠবাদাম খেতে অভ্যস্ত হয়, তবে তাদের স্মৃতি আরও তীক্ষ্ণ হবে।
* কাঠবাদামে উপস্থিত প্রচুর পরিমাণে্র ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
* মোনোপেজের পর নারীদের নিয়মিত কাঠবাদাম খাওয়া উচিত।এর কারণ এটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা মনোপেজের সমস্যা দূর করতে সহায়তা করে।
*কাঁচা কাঠবাদামে প্রচুর পরিমানের প্রোটিন এবং ফাইবার থাকে যা ক্ষুধা হ্রাস করে। ওজন কমাতেও কাঠবাদাম সহায়ক ভুমিকা পালন করে।
*কাঠবাদামের তেল চুল পড়া, চুলের রুক্ষতা রোধ এবং মাথার ত্বকের সুস্থতায় গুরুত্তপুর্ন ভুমিকা পালন করে। কাঠবাদামের ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম মাথার ত্বক উন্নত করে এবং চুল পড়া রোধ করে। চুলে সরাসরি এই তেল লাগিয়ে ঘন্টাখানেক রেখে চুল ধুয়ে ফেলুন।
* কাঠবাদাম এর গুঁড়া খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে। কাঠবাদামের পেস্টের সাথে মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও নরম হয়ে যায়।
Post a Comment